IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনাগোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাতফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবারবিয়েতে ‘না’পরিবারের, ঘর থেকে মিলল কিশোরের মরদেহফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে ২৭ মে, পাঁচ ধাপে শেষ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাটারি চালিত অটো রিকশায় পরিবহনের সময় সাড়ে ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার কর্নতৈর গ্রামের মো. হাসানুজ্জামানের ছেলে রাব্বি মন্ডল (২৩) ও একই গ্রামের মো. আকরামের ছেলে সিপন(২৩)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার বিশেষ একটি টিম উপজেলার ছাতড়া বাজারের কলাপট্টি চেয়ারম্যান মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় একটি ব্যাটারি চালিত অটো রিকশায় তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটো রিকশাটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930