IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাতফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবারবিয়েতে ‘না’পরিবারের, ঘর থেকে মিলল কিশোরের মরদেহফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে ২৭ মে, পাঁচ ধাপে শেষচারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাইমান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মিহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর। আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের অবহেলা করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের কন্যা শিশুই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার পাশাপাশি বাল্যবিয়ে রোধে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার কন্যা শিশুদের উন্নয়নে বিভিন্ন উপবৃত্তি ও সুযোগ-সুবিধা প্রদান করছে, যা তাদের এগিয়ে যেতে বড় ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ সানজাদ রয়েল সাগর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930