IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টায় উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর দুপুর ১২টায় খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোশারফ হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। দুপুর ১টায় নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এসব কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজরুলে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন।

এসব কর্মসূচির মধ্য দিয়ে নন্দীগ্রামে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের সূচনা হয়। সেসময় তার সাথে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930