IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুলের কবিতায় প্রেম ও মানবতাবাদ’ শীর্ষক সাহিত্য আলোচনা সভাপোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়কপোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারেরকুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কালমালবাহী ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহতপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয়সহকারী হাই কমিশনাররাজশাহী রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনুসিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’

রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’

ধূমকেতু প্রতিবেদক :‘হৃদয়ে রোটারি রাজশাহী’ ( রোটারি ইনদা হার্ট অফ রাজশাহী ) প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘১ম রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।

অনুষ্ঠানের সূচনা করেন প্রোগ্রাম অ্যাডভাইজার রোটারিয়ান লুৎফে আরা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর (অ্যাডমিন) এম মাহমুদুল হাসান তুহিন এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি একেএম শামসুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে পিডিজি ইশতিয়াক জামান, কান্ট্রি কো-অর্ডিনেটর, রিপসা , আরইডি ৬৪ & আরইডি ৬৫, বিডি বলেন, রোটারি সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ের পাঠ্যসূচিতে রোটারি-সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোটারির বিভিন্ন কার্যক্রম ও মানবকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে তাঁরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

এ সময় বক্তব্য দেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি মো. ইকরাম হোসাইন এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি একেএম এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম এ মান্নান খান ও রোটারিয়ান নাজমা রহমানসহ বিভিন্ন রোটারি ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার নানা আয়োজনের মধ্য দিয়ে রোটারি সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। রাত ৯টা ১০ মিনিটে অতিথি শিল্পীর পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Sen

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930