IMG-LOGO

শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল ও গান পাউডার সদৃশ পাউডার উদ্ধারবাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণনিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভাগোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণ

বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে বিষ্ণু আরতি ফাউন্ডেশন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ধামিন কামনগর এলাকায় এ পোশাক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিষ্ণু আরতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ দের সার্বিক সহযোগিতায় উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী ও বিষ্ণু আরতি ফাউন্ডেশনের বাগমারা উপজেলা শাখার সভাপতি সমরেশ কুমার সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণু আরতি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুজন কুমার, সদস্য কৃষ্ণা মণ্ডল, সদস্য রাখি সরকারসহ এলাকার সুধীজন।

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বিষ্ণু আরতি ফাউন্ডেশন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে, তা উত্তরোত্তর এগিয়ে যাক এবং সংগঠনটির কার্যক্রমের ব্যাপ্তি ও পরিধি আরও প্রসারিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930