ধূমকেতু প্রতিবেদক : মহানগর নার্সারী মালিক সমিতির নবনির্বাচিত কমিটি ২০২৬এর অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
১৭ই অক্টোবর শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নার্সারি মালিক সমিতি সভাপতি মো: হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসু, সহ-সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক রুবাইত হোসেন নাদিম, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাপ্পা, কোষাধক্ষ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ বিশ্বাস, প্রচার সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য তাজরুল ইসলাম, আবু জাফর সিদ্দিক বাচ্চু, হাসিনা ইয়াসমিনসহ আরো অনেকে ।



