IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগপোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনশেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শনশান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসক

রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা প্রস্তুত। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাসিক আরও বলেন, রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই আগমন হবে ঐতিহাসিক।

তিনি আরো বলেন, ২০২৬ সালের ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় পদ্মা প্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড প্রদান সহ যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন। ইতোমধ্যে একনেক সভায় পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

এরআগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930