IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগপোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনশেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনু

দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঐতিহাসিক সফর বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এর আগে কোন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী ঢাকার বাইরে কোথাও পূজা মন্ডপ পরিদর্শনে যাননি। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি পূজার মধ্যে রাজশাহীতে আসছেন। শুধু রাজশাহী নয় রংপুর ও চট্টগ্রামে যাবেন তিনি।

আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আজ সোমবার দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীবাসীর জন্য অনেক বড় পাওয়া। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ বহু গুণে বেড়ে গেছে। কারণ তিনি পূজার মধ্যে রাজশাহীতে আসছেন।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর দুই অংশে অনুষ্ঠান রয়েছে। এরমধ্যে তিনি রাজশাহী ধর্মসভায় পূজা মন্ডপ পরিদর্শন করবেন ও মাদ্রাসা মাঠে জনসভা ও ইক্ষু চাষীদের মাঝে প্রণোদনা দিবেন।

এর আগে এই মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক তারেক রহমানও ভাষণ দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর রাজশাহীতে।

মন্ত্রী আরো বলেন, বরাবরই রাজশাহীতে সমাবেশ বিপুল সমারোহে হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীবাসী। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন রাজশাহী বিএনপি ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করছে। এক নজর প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় রয়েছে মানুষ।
মিজানুর রহমান মিনু আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রাজশাহীকে অত্যন্ত ভালোবাসেন। রাজশাহীর উন্নয়নে তার ভূমিকা অনেক। অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব তিনি জানেন । আগামীতে রাজশাহী থেকে আরো তিনটি দিন চালু হবে। এর মধ্যে একটি রাজশাহী থেকে চট্টগ্রাম, অপরটি রাজশাহী থেকে বিরতিহীনভাবে ঢাকা ও অপরটি রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত চলাচল করবে।

আশা করছি সুস্থ ও সফলভাবে এই জনসভা শেষ হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জনসভা স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় কোন ত্রুটি থাকবে না। নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর যাতায়াতের বিভিন্ন রাস্তা। ইউনিফর্ম এর পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা,রাজশাহী জেলা পুলিশ সুপার মামুনুর রশিদ মামুন প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930