IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি

রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন আদিবাসীরা। তাঁদের দাবি, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে এ জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে কালচারাল একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশের কার্যক্রম আরও কার্যকর হবে।

আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে একাডেমির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে। তাই রাজশাহী বিভাগের আদিবাসীদের মধ্য থেকে পরিচালক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁরা আহ্বান জানান।

মাহালি বাইসি পরিষদের সভাপতি সৃষ্টি টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের শিলা মুর্মু, জীবন মুর্মু, বুদ্ধিনাথ হাঁসদা ও লিটন বিশ্বাস প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা তাঁদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং রাজশাহী বিভাগের আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ