IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটিরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীসাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশসিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহারলাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সদর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের গোরস্থানে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, হাজীপাড়া গোরস্থানের ভেতরে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সাদা স্বচ্ছ পলিপ্যাকে রাখা ১০টি প্যাকেট থেকে সর্বমোট ১ দশমিক ০৩৩ কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ