ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” আজকের কাব স্কাউট, আগামীর নেতৃত্ব ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে নাটোর রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য ৩০ – অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মাঠ পর্যায়ে খোঁজ খবর নেন ও সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ
ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে
নাটোর রাজবাড়ীতে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), (যুগ্মসচিব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ রেজাউল আলম সরকার।
রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), (যুগ্মসচিব) মোঃ রেজাউল আলম সরকার বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এবারে কাব ক্যাম্পুরীতে কাব স্কাউটদের জন্য আনন্দদায়ক প্রোগ্রাম প্রনোয়ন করা হয়েছে। বৈরী আবহাওয়ার ও নানা প্রতিকুলতার মধ্যেদিয়ে কাব স্কাউটেরা তারা তাদের নিজ লক্ষে পৌঁছে যাবে। নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে কাব স্কাউটদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী।
এসময়ে উপস্থিত ছিলেন নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬ ফুড উপ-কমিটি আহবায়ক জান্নাতআরা ফেরদৌস,বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর ক্যাম্প চীফ মোঃ সাইফুল হক, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী, সহ খাদ্য, আবাসন, মানবসম্পদ, সাজসজ্জা, মিডিয়া ও পাবলিকেশনসহ ক্যাম্পুরীর সকল বিভাগের সমন্বয়ক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ। তিনি ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, ক্যাম্পুরীতে অংশগ্রহণের জন্য কাব স্কাউটদের আগমনে এখন আর কোনো বাধা নেই, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ক্ষুদে কাব বন্ধুদের বরণ করে নেওয়ার অপেক্ষা।



