IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটিরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহার

সিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহার

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় বৃক্ষের বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির প্রায় ১০০টি দেশীয় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষের চারা উপহার দিয়েছেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ এ উপহার দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের আয়োজনে ও তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান এর প্রকৃতি ও ঐতিহ্যের সবুজ প্রাঙ্গণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময়ে তিনি সিরাজগঞ্জের পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক। দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগ ও অর্থায়নে বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বিনামূল্যে চারা বিতরণ এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন তিনি। উপহার হিসেবে দেওয়া ২০ প্রজাতির বৃক্ষের মধ্যে রয়েছে—তুন, চন্দুল, টালি, পদউক, ধূপ, উড়িআম, বৈলাম, মোচ, তমাল, মাল্লাম, ঝুমকোবাধি, গজন, বান্দরহোলা, ভেলা, নাগলিঙ্গম, চম্পা, সিভিট, বুদ্ধনারিকেল, বট ও মুসকন্দা।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, স্মার্ট ট্যুরিজমের পরিচালক আসলাম উদ্দিন, মেসার্স একতা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহ আলম মমিন অলিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মাহবুবুল ইসলাম পলাশ বলেন, দেশীয় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশসচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে এসব বৃক্ষের সংরক্ষণ ও বিস্তার আরও জোরদার করা সম্ভব তিনি আরও মনে করেন, পরিকল্পিতভাবে বিরল ও দেশীয় বৃক্ষ রোপণ, নিয়মিত পরিচর্যা এবং পরবর্তী প্রজন্মকে প্রকৃতির প্রতি সচেতন করে তোলার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে দেশীয় বৃক্ষ সংরক্ষণে আগ্রহ বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে। মূল বার্তা: আমি প্রকৃতির চোখে পৃথিবী দেখি—বিরল ও দেশীয় বৃক্ষ সংরক্ষণ করি, জীববৈচিত্র্য রক্ষা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ