IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটিরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীসাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশসিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহারলাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবিবাংলাদেশ পুলিশ একাডেমীর সমাপণী কুচকাওয়াজ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আচরণে জনগণের পুলিশ হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সার্বিক প্রস্তুতি শেষে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন সভা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?

ফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১২ জন শিক্ষকের পে-প্রেসক্রিপশন-সংক্রান্ত কাজের কথা বলে জনপ্রতি ২০০ টাকা করে উত্তোলনের অভিযোগ উঠেছে। এ হিসাবে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ টাকা উত্তোলনের কথা থাকলেও ওই অর্থ কে নিয়ন্ত্রণ করছেন, কী খাতে ব্যয় হয়েছে এবং অবশিষ্ট টাকা কোথায়—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, পে-প্রেসক্রিপশনের কাজ অনলাইনে সম্পন্ন করতে বিশেষ ব্যক্তিকে ‘ম্যানেজ’ করতে হবে—এমন কথা বলে শিক্ষক সমিতির নাম ব্যবহার করে শিক্ষকদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়। তবে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকেরা নিজেরাই অনলাইনে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের সঙ্গে এ ধরনের কোনো অনৈতিক আলোচনা হয়নি। অন্যদিকে, শিক্ষক সমিতির সভাপতি এস কে মোহাম্মদ আলী বলেন, শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। সমিতির নাম ব্যবহার করে টাকা নেওয়া হয়ে থাকলে তাঁকে না জানিয়েও তা করা হতে পারে। তবে তিনি এর বিরোধিতা করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, শিক্ষকদের কাজ সহজ করতে অনলাইন খরচ ও নাশতার জন্য টাকা উত্তোলন করা হয়েছে। তবে উত্তোলিত অর্থ বর্তমানে কার কাছে রয়েছে, কীভাবে ব্যয় হয়েছে কিংবা কত টাকা অবশিষ্ট আছে—সে বিষয়ে তিনি স্পষ্ট তথ্য দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, বিভিন্ন দিবস পালন ও বই বিতরণসহ নানা উপলক্ষেও বিদ্যালয়প্রতি টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এসব অর্থ কোথায় এবং কোন খাতে ব্যয় করা হয়, তা তাঁরা জানতে পারেন না।

শিক্ষকদের আরও অভিযোগ, শিক্ষক সমিতির কিছু নেতা নিয়মিত পাঠদান না করে উপজেলা শিক্ষা অফিসের আশপাশে সময় কাটান। তাঁদের দাবি, সমিতির নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি।

শিক্ষকদের কাছ থেকে উত্তোলিত অর্থের পরিমাণ, ব্যয়ের হিসাব এবং অবশিষ্ট অর্থের অবস্থান নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ