IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনপোরশা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভানিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় ব্যাংক কর্মচারী নিহত, এলাকায় শোকের ছায়া‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদবি পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবিতে রাজশাহীর বাগমারায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগমারা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

ব্যাংক সূত্রে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩ তম সভায় ২০২৪ সালের ৭ নভেম্বর কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ভূমি অফিসার (মাঠ) পদকে ভূমি অফিসার, কম্পিউটার অপারেটর পদকে সিনিয়র সহকারী অফিসার, মাঠ সহকারী পদকে সহকারী অফিসার এবং ক্যাশ সহকারী পদকে সহকারী অফিসার (ক্যাশ) করার প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে এসব প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করায় তাঁদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে হতাশা তৈরি হচ্ছে। পদোন্নতির সুযোগ না থাকায় যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলেও তাঁরা মনে করেন। দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন হলে পদোন্নতির সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

মানববন্ধন থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদবি পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়ন, পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31