ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সুনামখ্যাত আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র কোমলমতি শিক্ষার্থীদের ১ম, ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন,অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলোওয়াত, গীতাপাঠ , উপাধ্যক্ষ স্বাগত বক্তব্য, শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, বিশেষ অতিথি, প্রধান অতিথি বক্তব্যে শেষে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মঙ্গলবার ( ১৬ অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ অডিটোরিয়ামে ১ম, ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ এস.এম.মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং অতিথিদের এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, লায়লা ফেরদৌস হিমেল, সহ- অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে।আশা করি, আজকের এ সকল ছাত্র -ছাত্রীর আগামী দিনে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। তাদের জন্য দোয়া রইলো। আজ অত্যন্ত বড় আকারে ছাত্র ছাত্রীদেরকে
একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যে আজকে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ এ আয়োজন। আমি প্রত্যেকটা শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি আশা করবো প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইর মাধ্যমে এধরনের আচোজন করা হোক। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনুষ্ঠানের সভাপতি কলেজে’র অধ্যক্ষ এস.এম.মোস্তাফিজুর রহমান বলেন, প্রকৃত অর্থে শিক্ষা হলো আচরণের ইতিবাচক পরিবর্তন। তাই শিক্ষক এবং অভিভাবকদের এইদিকে নজর দিতে হবে। ছেলেমেয়েরা সত্যিকার অর্থে মানুষ হচ্ছে কি না সেটি লক্ষ্য রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এডমিন অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ মহব্বত হোসেন সরকার, উপদেষ্টা মোঃ ছাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শুভ মিয়া সহ আরো অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ এ ছাড়াও ১ম সাময়িক,২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করা হয়।মেধা বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষা সফর,বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,নামাজ শিক্ষা,সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠান করা হয়।শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন দৃষ্টিনন্দন ইউনিফর্ম রয়েছে।



