IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলীমাহিদা চৌধুরী পাপিয়ার সাফল্য, লক্ষ্য মেডিকেলে ভর্তিসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১মোহনপুরে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনমান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধারগোদাগাড়ীতে ১৫০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে এক লাখ ৮হাজার টাকা জরিমানানাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রপ্তদের মিলনমেলানারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক
Home >> প্রবাস >> লিড নিউজ >> মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে স্থানীয় সময় সকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে অঙ্গরাজ্যটির অন্তত ৩০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া ও মেইন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চার বছরের যাত্রার মাঝপথে ৩ নভেম্বর হচ্ছে দেশটির মধ্যবর্তী নির্বাচন। এতে দেশটির আইনসভা ‘কংগ্রেস’র নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আর উচ্চকক্ষ সেনেটের ১০০টি আসনের মধ্যে ভোট হবে ৩৫টিতে।

এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং ফ্লোরিডা ও ওহাইওতে দুটি ‘বিশেষ নির্বাচন’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছেড়ে যাওয়া আসন পূরণে হচ্ছে এ ‘বিশেষ নির্বাচন’।

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। সমান সমান হলে ভাইস প্রেসিডেন্ট ভোট দেবেন। সেক্ষেত্রে এগিয়ে যাবে রিপাবলিকানরা।

মধ্যবর্তী নির্বাচনের মূল্য উদ্দেশ্য—কংগ্রেসের প্রতিনিধিত্ব নতুন করে নির্ধারণ করা। এর রাজনৈতিক গুরুত্ব অনেক। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তার ওপর নির্ভর করে প্রেসিডেন্টের খবরদারির সুযোগ।

এ কারণে মধ্যবর্তী নির্বাচনকে অনেক সময় ক্ষমতাসীন প্রেসিডেন্টের কাজের মূল্যায়ন বা তার প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়ের নির্বাচন হিসেবেও দেখা হয়। অতীতের নির্বাচনগুলোতেও প্রেসিডেন্টের দলের জন্য এ ভোট কঠিন হয়ে উঠেছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টড বেল্টের তথ্যের বরাতে আল জাজিরা লিখেছে, ১৯৪৬ সালের পর থেকে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল প্রতিনিধি পরিষদে গড়ে ২৬ দশমিক ৫টি আসন হারিয়েছে। তবে এই নির্বাচনে কেবল প্রেসিডেন্টের জনপ্রিয়তা নয়; অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, অভিবাসননীতি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো বিষয়ও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31