IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত, আটকা ৫০০ ট্রাকসিরাজগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ও ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদানমহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তারগোয়ালকান্দি ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগপুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনমহাদেবপুরে নতুন কুঁড়ি স্পোটর্স সিজন-২ উদ্বোধনমান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্তরাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’এর উদ্বোধন‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসার কৃষকেরাই ব্যবহার করবে,পাচার হতে দেওয়া যাবে না কৃষিমন্ত্রী আমিন উর রশিদমাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ও ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদান

সিরাজগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ও ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদান

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে দুইজন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির মাঝে রিকশা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে শহর সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে এ রিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুস্থ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির অংশ হিসেবে দুইজন উপকারভোগীর হাতে এসব রিকশা তুলে দেওয়া হয়।

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি উপকারভোগীদের হাতে রিকশার চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়সহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। শুধু আর্থিক সহায়তা নয়, বরং কর্মসংস্থানের উপকরণ প্রদান করে তাদের আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আয়বর্ধক এসব উপকরণের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। পাশাপাশি তারা যেন পুনরায় ভিক্ষাবৃত্তিতে ফিরে যেতে বাধ্য না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এ ধরনের পুনর্বাসনমূলক উদ্যোগ অব্যাহত থাকলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন এবং সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31