ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : শিখি গড়ি এগিয়ে যাই” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ব ও দেশগঠনের বার্তা নিয়ে এই প্রথম আমরাই সেরা, এসো বিজয়ের গল্প বলি, জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী আমরাই সেরা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ক্রসবার ৩ স্কাউট গার্ডেন প্রাঙণে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ও রোভার স্কাউট গার্লস ইন রোভার দলের সদস্যদেরকে নিয়ে
আমরাই সেরা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম কামরুল হাসান এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে এসো বিজয়ের গল্প বলি এঁর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক রিজিয়ন স্ট্র্যাটেজজিক ট্রান্সফরমেশন সাব কমিটির সদস্য জিয়াউল হুদা হিমেল ( এ. এলটি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য , বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( রুবেল,) রাজশাহী ইউনিভার্সিটি এক্স রোভার অ্যাসোসিয়েশন সাবেক সভাপত মোহাম্মদ মাসউদ রেজা চৌধুরী, (জীবন).সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ- সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ গোলাম মোস্তফা রুবেল, আর, এস, এল আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের আর. এস. এল, ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) সহ- সেবা মুক্ত স্কাউট গ্রুপের রোভার ও গার্লস ইন রোভার দলের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ ঃ দিনব্যাপী অনুষ্ঠানে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান স্কাউট ব্যক্তিত্বকে সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয়। এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে ৩ জন গার্লস ইন রোভারদের হাতে সেলাই মেশিন তুলেদেওয়া হয়।


