IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কোচড়া কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউসুফ আলী ওই গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ভোগদখলীয় জমি থেকে আম, লিচু, মাল্টা, লেবু ও ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় একই এলাকার আবুল কাসেম, ইয়ামিন আলী, হাবিবুর রহমান ও তাঁদের সহযোগীদের দায়ী করেছেন তিনি।

ইউসুফ আলী বলেন, মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধ থাকলেও প্রতিপক্ষরা তাঁর প্রায় ৪৬ শতক জমির গাছপালা কেটে সাবাড় করেছে। রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব গাছ কাটা হয়েছে বলে তাঁর অভিযোগ।

তিনি আরও অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে তাঁর পরিবারের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি নিজে, তাঁর স্ত্রী তানজিমা খাতুন, শ্যালক কামরুল হাসান, বোন বেবী সুলতানা ও রেহেনা বেগম গুরুতর আহত হন।

এসব ঘটনায় ইউসুফ আলী ও তাঁর বোন বেবী সুলতানা বাদী হয়ে নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। মামলা দুটির তদন্ত করছে মান্দা থানা পুলিশ।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31