ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নাজমুল হক, সহকারী কমিশনার (ভুৃমি) চৌধুরী আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া হাবিব, সামিউল আলম শ্যামল, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, সাংবাদিক নাহিদ ইসলামসহ অন্যরা।
সভায় আগামী ডিসেম্বরকে ঘিরে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রোধে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।এছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



