IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্ভাব্য খাল খনন পাইলট প্রকল্পের পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা খালের খোর্দ্দ চম্পা গ্রামের ব্রিজ হতে গোল্লার খাড়ির ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খাল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ০২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এরপর হাজিনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে খাল খনন পাইলট প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে বৃষ্টির পানি সংরক্ষণের কারনে সেচ সুবিধা, অসহায় দরিদ্র মানুষের তিনটি সমিতির মাধ্যমে ৬০ জন উপকারভোগী বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হবে। এছাড়া তাদের চাষাবাদের যে সেচের সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলোর সমাধান হবে।

এ সময় মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এছাড়াও প্যানেল চেয়ারম্যান মায়নুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামসহ সকল ইউপি সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ