ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : “রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকাল সাড় ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। রেল শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা প্রমুখ।
এ সময় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



