IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে। করোনাভাইরাস মোকাবিলার জন্য সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক বলে আদেশে উল্লেখ করা হয়।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এই আদেশ সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিট থেকে কার্যকর হবে। বিমান, জাহাজ, ট্রেন, সাবওয়ে, বাস, ট্যাক্সি এবং রাইড শেয়ারিং সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে এই নির্দেশ মানা বাধ্যতামূলক।

এদিকে, দেশটির মিশিগান ইউনিভার্সিটির ১৪ জন শিক্ষার্থীর শরীরে যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর দক্ষিণ আফ্রিকায় উদ্ভূত স্ট্রেইনের ভাইরাসটিতে দুজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাউথ ক্যারোলিনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৭২ হাজার ২২৯। মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ২৭৯ জনের।

এদিকে, অব্যাহত করোনার প্রকোপ বৃদ্ধি এবং নতুন সংক্রমণযোগ্য রূপে ভাইরাসটি প্রকাশ পাওয়ায়, কোনো কোনো দেশ ভ্রমণের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করছে। রোববার থেকে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করে দিয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ফ্রান্সে যেতে হলে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ থাকার প্রমাণ দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31