IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘চীনে বাদুড়ের গুহায় অনুসন্ধান চালাতে হবে’

‘চীনে বাদুড়ের গুহায় অনুসন্ধান চালাতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের এক সদস্য বলেছেন, ভাইরাসের জীনগত উপাদান অনুসরণ করতে বাদুড়ের গুহায় অনুসন্ধান করা দরকার। খবর রয়টার্সের।

বিশেষজ্ঞ দলের সদস্য এবং প্রাণিবিজ্ঞানী ও প্রাণি রোগ বিশেষজ্ঞ পিটার ড্যাসজ্যাক জানান, ভাইরাসটি কীভাবে মহামারি ছড়িয়েছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল নতুন তথ্য সংগ্রহ করছে। বিস্তারিত কিছু না বলে তিনি জানান, গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে এমন কোনো প্রমাণ তারা পাননি।

২০০২ থেকে ২০০৩ সালে চীনের উনান প্রদেশের একটি গুহায় বাদুরের আবাসস্থলে সার্স ভাইরাসের উৎস সন্ধানের গবেষণায় সম্পৃক্ত ছিলেন ড্যাসজ্যাক। ‘আমরা যদি সত্যিকার প্রাণিজাত উৎস বের করতে চাই হলে একইরকম গবেষণা চালাতে হবে,’ বলেন তিনি।

বাদুড়ের গুহাগুলো চীন বর্তমানে নমুনায়ন করছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রদেশ উনানে এর আগে করোনাভাইরাসের সঙ্গে মিল আছে এমন ভাইরাস পাওয়া গিয়েছে।

২০১৯ সালে উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার অনেক আগে থেকেই এটি ছড়াচ্ছিল কিনা সেই সম্ভাবনা ভালোভাবে খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল। ড্যাসজ্যাক বলেন, ‘এটি হল এমন কিছু যা আমাদের দল খুব নিবিড়ভাবে অনুসন্ধান করছে। প্রথম দিকে কী ধরণের কমিউনিটি সংক্রমণ হতে পারে তা জানার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রাণির আবাসস্থল থেকে ভাইরাসটি প্রথম কীভাবে সংক্রমিত হয়েছিল সেটি খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ; এবং এটি খুবই জটিল একটি প্রক্রিয়া। হয়তো কয়েক মাস এমনকি কয়েক বছর আগেই এটা ঘটেছিল।’

বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই উহানের হাসপাতাল, গবেষণাগার ও সামুদ্রিক খাদ্যের বাজার পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের আয়োজনকারী চীনা কর্তৃপক্ষ উহানে বিশেষজ্ঞদের যোগাযোগের পরিসর সীমিত রেখেছে।

ড্যাসজ্যাক বলেন, বিশেষজ্ঞরা যেসব জায়গা পরিদর্শন করতে বা যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে অনুরোধ করেছেন তার কোনোটি চীনা কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31