IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টাকার মেশিন এমপি নূর মোহাম্মদের বিকাশ নাম্বার!

টাকার মেশিন এমপি নূর মোহাম্মদের বিকাশ নাম্বার!

ধূমকেতু নিউজ ডেস্ক : টাকার মেশিন হয়ে উঠেছে সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপির বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে অজ্ঞাত উৎস থেকে ঢুকছে হাজার হাজার টাকা। প্রতিদিনই আসছে এসব টাকা।

অজ্ঞাত উৎস থেকে তার বিকাশ নাম্বারে এমন টাকার জোয়ারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই সংসদ সদস্য।

এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে শেষপর্যন্ত তিনি বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে এমন বিড়ম্বনার কথা জানিয়েছেন।

এর আগে বুধবার দুপুরে এমন উদ্ভট পরিস্থিতির কথা জানান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ।

তিনি বলেন, প্রতিদিন আমার বিকাশ নাম্বারে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি ও উৎস থেকে ১ হাজার ২ হাজার করে টাকা আসছে। এ টাকার পরিমাণ দিনে দিনেই ভারি হচ্ছে। অনেক চেষ্টা করেও ওই টাকা পাঠানো ব্যক্তি এবং উৎসের সন্ধান পাচ্ছি না। শেষ পর্যন্ত বিকাশ এবং টেলিকম কোম্পানির শরণাপন্ন হয়েছি। কিন্তু তারাও জানালেন- এ বিষয়ে বিস্তারিত জানাতে কয়েক দিন সময় লাগবে।

বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে জানতে না পারায় বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এ ঘটনার বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানতে এবং ওই ব্যক্তিকে এমন ঘটনা থেকে বিরত থাকতে স্ট্যাটাস দেন।

পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ এমপির এমন ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31