IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীতে মানসিক প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)।

গুরুত্বর আহত সেন্টু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবক ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়,নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়াবাড়ির অদূরে তার কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন ইউনুস আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ফজল মিয়াকে কোপানোর পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকেও সে কোপাতে থাকে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে।

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31