IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় খালু গ্রেফতার

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় খালু গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অশ্লীল ভিডিও দেখিয়ে অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন খালুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শওকত মিয়া (৪৫) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গত ২৯ মার্চ রাতে ধর্ষণচেষ্টার এ ঘটনাটি ঘটে। পরে এ ব্যাপারে মাদরাসাছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে শওকতকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে মামলার বাদীর মেয়ে মাদরাসাছাত্রীর সঙ্গে বিবাদীর মেয়ে আপন খালাতো বোন হওয়ায় শবে বরাতের নামাজ আদায় করে বিবাদীদের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে শওকত মিয়া ওই ছাত্রীকে ঘুম থেকে জাগিয়ে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মাদরাসাছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানালে এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় বুধবার (৭ এপ্রিল) পুলিশ ওই ছাত্রীর খালু শওকত মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। সেইসঙ্গে ভুক্তভোগীকেও জবানবন্দির জন্য আদালতে পাঠায়।

নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31