IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে প্রবাসীরা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে প্রবাসীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে প্রবাসীদের মাধ্যমে করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়েছে। কারণ বাংলাদেশ কর্তৃপক্ষ যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের সঠিকভাবে কোয়ারেন্টাইনে রাখতে পারেনি। ফলে বর্তমানে করোনার নতুন ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে করোনার নতুন এই ধরন ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়। যার ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই নতুন এই ভাইরাসটি যাতে দেশে না ঢোকে বিভিন্ন দেশ সেই চেষ্টাই করছে। কিন্তু বাংলাদেশে এর কোনো তৎপরতা ছিল না। একারণে বিদেশফেরত যাত্রীরা বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে না থেকে বাসায় গেছেন। আর তারা বাসায়ও কোয়ারেন্টিনে না থেকে ঘুরে বেড়িয়েছেন। যার খেসারত এখন সবাইকে দিতে হচ্ছে।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভাইরাস মানুষের জীবন কেড়ে দিচ্ছে। এরপরও অনেকে তোয়াক্কা করছে না। আর কেউ স্বাস্থ্যবিধি মানছে না এবং মাস্কও পরছে না।

ঢাকা শিশু হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান ড. সমীর সাহা বলেন, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা লক্ষ্য করছি। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। পাশাপাশি দেশে রাশিয়া ও সৌদি আরব ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। তাই এখন করোনা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

একই বিষয়ে আইইডিসিআরের প্রধান উপদেষ্টা ড. মুশতাক আহমেদ বলেন, যেসব দেশ স্বাস্থ্যবিধি মেনে চলেছে তারাই করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে। যারা স্বাস্থ্যবিধি মানেনি তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। এরমধ্যে বাংলাদেশ একটি। স্বাস্থ্যবিধি সবার মেনে চলতেই হবে। আর সরকার লকডাউন দিচ্ছে। এটা শতভাগ বাস্তবায়ন করতে হবে।

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, বিদেশফেরতদের কোয়ারেন্টিনে রাখতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। ফলে সারা দেশে তারা ছড়িয়ে পড়েছে।

এদিকে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নতুন রোগীর শনাক্তের সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১০ দিন ধরে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে। গত ১০ দিনে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার দিন ধরে মৃত্যু ৬০’র ওপরে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে রোগী শনাক্ত হয় ৭৪৬২ জন। এই সময় দেশের ২৪৩টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৮৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৫৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি। পরীক্ষায় নতুন ৭ হাজার ৪৬২ জনসহ এখন পর্যন্ত মোট ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় নতুন ৬৩ জনসহ মোট ৯ হাজার ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31