IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীতে রোজাদারদের মন কেড়েছে চিকেন চাপে

নগরীতে রোজাদারদের মন কেড়েছে চিকেন চাপে

ধূমকেতু প্রতিবেদক : মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে মুসলমানদের সিয়াম-সাধনা ও আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রমজানে সমাজের উচ্চ বিত্তবান মানুষরা ইফতারি আয়োজনে বাহারি পদ দিয়ে ইফতারি পসরা সাজান।

সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টাকে স্মরণিয় করে রাখতে বিভিন্ন ধরণের ইফতার সামগ্রী কেনেন। প্রতি বছর নগরীর বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টগুলো নতুন নতুন পদের ইফতার সামগ্রী নিয়ে হাজির হন। করোনা পরিস্থিতির মধ্যে অন্যান্য বছরের মতো বৃহৎ পরিসরে না হলেও এবারো কিছু কিছু হোটেল এন্ড রেস্টুরেন্টগুলো নতুন কিছু পদ নিয়ে এসেছেন। যেগুলো রোজাদাররা পরিবার-পরিজন নিয়ে ইফতারে খেয়ে থাকেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার নগরীর অন্যতম গুরুত্বপূণ পয়েন্ট গণকপাড়ায় অবস্থিত রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট রোজাদারদের জন্য চিকেন চাপ নামের একটি নতুন পদ নিয়ে এসেছেন। এটি খেতে সুস্বাধু ও দামেও কম।

এবার করোনা পরিস্থিতির কারণে বেশি আইটেম নিয়ে আসতে না পারলেও কয়েকটি নতুন পদ নিয়ে এসেছেন। এরমধ্যে অন্যতম হচ্ছে চিকেন চাপ। রোববার বিকেলে সরজমিনে রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারি রিয়াজ আহমেদ খান জানান, এবার তারা রোজাদারদের নতুন পদ হিসেবে চিকেন চাপ নিয়ে হাজির হয়েছেন। প্রতি পিস চিকেন চাপের মূল্য ৯০ টাকা।

তুলনামূলক দাম কম হওয়ায় অনেক ক্রেতাই এটি কিনছেন। করোনার মধ্যে হওয়ার পরও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শুরু থেকে প্রতিদিন এ পর্যন্ত ভালোই বিক্রি হয়েছে। সামনে আরো বেশি বিক্রি হবে বলে আশা করনে। তিনি আরো জানান, প্রতি বছর নতুন নতুন পদ নিয়ে আসার চেষ্টা করী।

করোনাকালিন পরিস্থিতি হওয়ায় এবার তেমন সম্ভব হয়নি। তবুও ইফতারে রোজাদারদের কাছে নতুন কিছু নিয়ে আসার প্রয়াস অব্যাহত থাকবে। এদিকে, চিকেন চাপ ছাড়াও এ হোটেলে ইফতারির অন্যান্য সামগ্রীও পাওয়া যাচ্ছে। তুলনামূলক অন্যবারের চেয়ে এবার বেচাকেনা কম বলে জানানো হয়েছে হোটেলের পক্ষ থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31