IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কারখানায় হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল ২০ ফুট উঁচু লোহার গেইট

কারখানায় হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল ২০ ফুট উঁচু লোহার গেইট

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ডাইং বিভাগে কাপড় শুকানোর মেশিন থেকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে কারখানার ২০ ফুট উঁচু লোহার গেইট উড়ে যায় এবং আগুনে পুড়ে যায় মেশিনসহ বিপুল পরিমাণের কাপড়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মালিক পক্ষের দাবি।

মঙ্গলবার রাত দেড়টায় ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় অবস্থিত ক্যাডটেক্স গার্মেন্টের ডাইং বিভাগে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ গজ দূরে কারখানার ২০ ফুট উঁচু বিশাল বড় লোহার তৈরি মেইন গেইট উড়ে সড়কে পড়ে যায়। এসময় ভয়ে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যায়।

এসময় কারখানায় প্রায় শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ আগুনে ডাইং বিভাগে বিপুল পরিমাণের কাপড় ও মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার পক্ষ থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ারসাভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার ম্যানেজার এডমিন সিরাজুল ইসলাম জানান, রাত ১টা ৩৫ মিনিটে স্ট্যান্ডার্ড মেশিনের ডার্জ থেকে আগুন লেগে কাপড় ও মেশিন পুড়ে গেছে। তখন কারখানায় ৬০/৭০ জন কর্মচারী কর্মরত ছিলো। ফায়ার সার্ভিসে ফোন করার পর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। এতে কোনো হতাহত হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে রাত ২টায় অন্তিম গ্রুপের ক্যাডটেক্স গার্মেন্টে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।

এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ জানা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31