IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অপহরণের ৭ ঘণ্টা পর সিলেট থেকে শিশু উদ্ধার

অপহরণের ৭ ঘণ্টা পর সিলেট থেকে শিশু উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলায় অপহরণের সাত ঘণ্টা পর গাড়িসহ শিশু উদ্ধার করা হয়েছে। ছাতক ও সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে গাড়িসহ শিশুটিকে উদ্ধার করে।

এ সময় রুকন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ আদালত পাঠানো হয়েছে।

অপহৃত শিশু হালিমা নুসরাত উর্মিলা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের ইউসুফ আলী ওরফে মোহনের কন্যা এবং গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার আপন ভাতিজি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নোহা গাড়িচালক করম আলী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় শিশু হালিমাও তার সঙ্গে যায়। তিনি হালিমাকে গাড়িতে বসিয়ে রেখে ব্যাংকের ভেতরে যান। করম আলী ব্যাংক থেকে বের হয়ে দেখেন হালিমাসহ গাড়িটি নেই।

পরে পুলিশকে এ বিষয়টি অবগত করেন। ঘটনাস্থলের পাশে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজে দেখা যায়, গাড়িটি সিলেটের দিকে চলে গেছে। এরপর ওসি শেখ নাজিম উদ্দিন, এসআই হাবিবুর রহমান ও মহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে।

গত সোমবার বিকাল ৪টায় দিকে পুলিশ প্রথমে সিলেট নগরের কদমতলী এলাকা থেকে প্রথমে গাড়িটি জব্দ করে। এর ঘণ্টাখানেক পর সিলেটের দক্ষিণ সুরমা থানার গোটাটিকর এলাকার আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ হালিমাকে উদ্ধার করেছে। এ সময় রুকন মিয়াকে আটক করে পুলিশ।

রুকন মিয়া আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একসময় গাড়ি চালাতেন। তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামে। তিনি কুটি মিয়ার পুত্র।

ওসি শেখ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে একাধিক টিমের নেতৃত্বে অভিযানে শুরু করি। সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশও অভিযানে সহযোগিতা করায় অবশেষে ৭ ঘণ্টা পর আমরা শিশুটিকে উদ্ধার করি। সোমবার রাতে শিশু হালিমাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে থানার পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে শিশু হালিমার বাবা ইউসুফ আলী মোহন বাদী হয়ে রুকনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আসামিকে গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী জানান, দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে। এতে তারা প্রশংসার দাবিদার বলে তিনি মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31