IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২০ হাজার করোনা টিকা পুড়িয়ে ফেলল তারা!

২০ হাজার করোনা টিকা পুড়িয়ে ফেলল তারা!

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য যখন বিশ্বজুড়ে হাহাকার চলছে তখন ২০ হাজার আস্ট্রাজেনেকার করোনা টিকা পুড়িয়ে ফেলার ঘটনা ঘটল আফ্রিকায়।

আফ্রিকার দেশ মালাউয়ি-তে ঘটেছে এই ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে টিকাগুলো ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছিল৷

সেই আহ্বানে সাড়া না দিয়ে এ বিপুল সংখ্যক টিকা জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাদের দাবি, টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আর মালাউয়ি-তে মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র নষ্ট করে ফেলা হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খুমবিযে কানদোদো চিপোনদা এসোসিয়েট প্রেস (এপি) কে বলেছেন, ‘টিকাগুলো আমাদের ধ্বংস করতে হয়েছে। কারণ মালাউয়িতে মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ ব্যবহারের সুযোগ নেই৷ আমাদের দেশের ইমিউনাইজেশন কর্মসূচিতে কখনোই মেয়াদোত্তীর্ণ টিকা ব্যবহার করা হয়নি। টিকাগুলো গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মালাউয়িকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। আর এগুলোর মেয়াদ শেষ হয়ে যায় ১৩ এপ্রিল।

জনসমক্ষে টিকাগুলো পোড়ানোর বিষয়ে তিনি বলেন, জনগণের কাছে এ বিষয়ে স্বচ্ছ থাকতে এমনটা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জনগণকে আমরা নিশ্চিত করছি যে, কোনো মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হবে না তাদের।

আফ্রিকার দেশ মালউয়ির জনসংখ্যা দুই কোটি। এখন পর্যন্ত সেখানে ৩৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে সাড়ে ১১শ জন। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ১২ হাজার ৬১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির সরকারের দাবি, মালাউয়িতে করোনার পর্যাপ্ত টিকা মজুত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31