ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরের শাবরুলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি রামদার কোপে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব বাবু (২৮) নিহত হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপপরিদর্শক(এসআই) আরিফ হোসেন।
রোববার (৩০ মে) রাত সাড়ে আটটার দিকে সাবরুল বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত বাবু উপজেলার শাবরুল এলাকার মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
কেন এই হত্যাকাণ্ড, এখনও তার কারণ জানতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news