IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘অনুমোদনের ১৬ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান’

‘অনুমোদনের ১৬ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল, ইরান তার ১৬ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে বলে দাবি করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ।

সোমবার সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। খবর রয়টার্স ও ডয়েচে ভেলের।

ইসরাইল পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩ হাজার ২৪১ কিলোগ্রাম।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি।

ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেয়া হয়েছিল।

ইরান ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে। কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়।

ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায়। তবে তেহরান বারবার ঘোষণা করে এসেছে, দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং আমেরিকা এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31