IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিচ্ছেদ হলেও বন্ধুত্ব থাকবে অটুট,আমির-কিরণ

বিচ্ছেদ হলেও বন্ধুত্ব থাকবে অটুট,আমির-কিরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেতা আমির খান ও কিরণ রাও ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন। তাদের দাম্পত্যের সুতো ছিঁড়লেও বন্ধুত্ব যে এখনও ‘অটুট’, অনুরাগীদের এক ভিডিও বার্তায় হাতে হাত রেখে সেই কথাই বললেন আমির-কিরণ।

অনুরাগীদের উদ্দেশে আমির খান বলেছেন, ‘আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভাল লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।’

এর পরেই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাত ধরে আমিরের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তারা।

অনুরাগীদের কাছে আমিরের অনুরোধ, ‘আপনারা আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে খুশি থাকতে পারি, সেই প্রার্থনা করুন।’ পুরো ভিডিও কিরণ একটি কথাও বলেননি। তবে তার সম্মতি সূচক হাঁসি বুঝিয়ে দিয়েছে আমিরের কথার সঙ্গে সহমত তিনি।

তাদের বিচ্ছেদের খবর চাউর হতেই অনুরাগীদের কাছ থেকে একের পর এক বার্তা পাচ্ছেন আমির-কিরণ। এমনই সময় তারকা দম্পতির একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলিউডের এক পাপারাৎজি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ভিডিওটি। সেখানে পাশাপাশি আমির এবং কিরণ। জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্তের পরেও তাদের সহজ সমীকরণ চোখে পড়ে।

গত শনিবারের যৌথ বিবৃতিতেও একই কথা জানিয়েছিলেন আমির এবং কিরণ। বিবাহবিচ্ছেদকে তাদের সফরের শেষ হিসবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে অনুরোধ করেছেন অনুরাগীদের। মা-বাবা হিসেবে ছেলের আজাদের সমস্ত দায়িত্ব পালন করবেন তারা। ব্যক্তি জীবনের সিদ্ধান্তের আঁচ পড়বে না পেশাগত ক্ষেত্রেও।

বর্তায় আমির জানিয়েছেন, ‘পানি ফাউন্ডেশন’-এর সমস্ত কাজ তিনি এবং কিরণ করবেন। মহারাষ্ট্রে খরায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলকে সাহায্য করতে ‘পানি ফাউন্ডেশন’ তৈরি করেন আমির এবং কিরণ। তার কথায়, “পানি ফাউন্ডেশন আমার এবং কিরণের কাছে আমাদের সন্তান আজাদের মতো। আমরা সারা জীবন একই পরিবারের অংশ হিসেবেই থাকব।’

গত শনিবার যৌথ বিবৃতির মাধ্যমে ব্যক্তি জীবনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে প্রশ্নের বন্যা। হন্যে হয়ে ১৫ বছরের ‘সুখী’ দাম্পত্য ভাঙার নেপথ্যে কারণ অনুসন্ধানে ব্যস্ত অনুরাগীদের একাংশ। তেমনই সময় এল এই ভিডিও-বার্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31