IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে আনে যে ৬ খাবার

মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে আনে যে ৬ খাবার

ধূমকেতু নিউজ ডেস্ক : যেকোনো সময় হঠাৎ করে তীব্র মাথা ব্রথায় ভুগে থাকেন অনেকেই। বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। তবে মাইগ্রেন হলো এক বিশেষ ধরনের মাথাব্যথা। এই ব্যথা মাথার যেকোনো একপাশ থেকে শুরু হয়। আস্তে আস্তে পুরো মাথায় ছড়িয়ে পড়ে তীব্র ব্যথা ও যন্ত্রণা।

এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বাইরের আবরনে যে ধমনী আছে, সেগুলো মাথাব্যথার শুরুর দিকে ফুলে ওঠে। আর মাথাব্যথা যতই বাড়তে থাকে বমি বমি ভাব এমনকি রোগীর দৃষ্টিবিভ্রম পর্যন্ত ঘটতে পারে।

আসলে যিনি মাইগ্রেনের ব্যথায় ভুগেন; তিনিই জানেন এটি কতটা কষ্টকর। নারী-পুরুষ সবারই মাইগ্রেন হতে পারে। তবে নারীদের মহিলাদের বেশি হয়ে থাকে।

এই ব্যথার উৎস কী?

মাইগ্রেন জিনগত এক রোগ। পরিবারের কারও থাকলে, এটি হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভ উত্তেজিত হলে এই ব্যথা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের সেরেটোনিন নামক কেমিকেলের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে।

আর পুরুষদের তুলনায় নারীদের এই সমস্যা বেশি হওয়ার কারণ হরমোনের তারতম্য। নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের কারণেই মাইগ্রেনের প্রকোপ বেশি। তাই অনেকের বয়ঃসন্ধিকালে প্রথম ঋতুস্রাবের সঙ্গেই মাইগ্রেনের ব্যথাও শুরু হয়ে থাকে।

এ ছাড়াও যেসব নারীরা ওরাল কনট্রাসেপটিভ পিল খান; তাদের ক্ষেত্রেও এই মাথাব্যথার সমস্যা বেড়ে যায়। আবার অনেক নারীর জরায়ু অস্ত্রোপচারে পরে হরমোন থেরাপির কিছু ওষুধ দেওয়া হয়। সেক্ষেত্রেও মাইগ্রেনের দেখা দেয়।

তবে কিছু খাবার আছে, যেগুলো নিয়মিত থেলে মাইগ্রেনের ব্যথা থেকে দ্রুত মুক্তি মিলবে-

বাদাম: এতে থাকে ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টিকর উপাদানসমূহ। যা মাথাব্যথা কমাতে সাহায্য করে। এজন্য কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট খাওয়ার অভ্যাস করুন।

ওটস্: রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ওটস। বিশেষজ্ঞদের মতে, ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।

পানি: পানির অপর নাম জীবন- এ কথা সবারই জানা। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান পানিতেই আছে। তাই দিনে ৮-১০ গ্লাস পানি পান করলে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে।

ভিটামিন বি-২: পাশাপাশি ভিটামিন বি-২ এর পরিমাণ বাড়াতে হবে। এর ফলে মাইগ্রেনের ব্যথা কম হয়। মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য, চিজ, বাদামে ভিটামিন বি-২ এর পরিমাণ বেশি মাত্রায় থাকে।

হার্বাল চা: মাথাব্যাথার সময় অনেকেই চা খেয়ে থাকেন। এক্ষেত্রে হারবাল চা খুবই উপকারী। এজন্য আদা কুঁচি ও লেবু দিয়ে চা খেলে ব্যথার পরিমাণ অনেকটাই কমে যায়।

গোলমরিচ: এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণ মাইগ্রেন থেকে রক্ষা করে। এক কাপ গরম পানিতে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। সঙ্গে মধু আর লেবুও মিশিয়ে নিতে পারেন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031