IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির নামক এলাকার ইউনিয়ন জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, আতাহার গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে কামরুজ্জামান (৪৫), একই গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), সাইদুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২৮), আতাহার জুবিডাঙ্গার মৃত কালু মন্ডলের ছেলে শাইরুল ইসলাম (৩২), আতাহার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নুর বক্স (৪৬), নজরুল ইসলামের ছেলে সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে ফিরোজ আলী (৩২), শাজাহান আলীর ছেলে সামিউল ইসলাম (২৫), আতাহার দীঘিপাড়ার আমিরুল ইসলামের ছেলে আলিউল হক (২১), আতসহার হক অটো রাইস মিলের সামনের মনিরুল ইসলামের তৌহিদুল ইসলাম (২০), আতাহারের হুমায়ন কবিরের ছেলে ইয়াকুব আলী (২২), একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মানিক আলী (২৪), আতাহার দীঘিপাড়ার ফজলুর রহমানের ছেলে সাব্বির রহমান (২৮), আতাহারের আকবর আলীর ছেলে কাজল আলী (২৫), শুকুরুদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৪৫), শাজাহান আলীর ছেলে রবিউল আওয়াল (৪০), মুনিরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), তরিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৫), মনিরুল ইসলামের ছেলে শামীম উদ্দীন কাজল (৪৩) ও আবুল কালাম আজাদের ছেলে রাসেল আহমেদ (৩৫)।

সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আতাহির এলাকার জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত-শিবিরের ২০জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। তবে বর্তমানে জামায়াতের কমিটি না থাকায় তারা কোন পদে নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31