IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> টপ নিউজ >> প্রবাস >> তালেবানরা একের পর এক শহর দখল করছে

তালেবানরা একের পর এক শহর দখল করছে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। রোববার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখলের পর সার-ই পাল এবং তালোকান শহরও তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। কুন্দুজ শহর দখল তালেবানের জন্য চলতি বছরের সবচেয়ে বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত আফগানিস্তানের পাঁচ শহর তালেবান দখল করে নিয়েছে। বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে দু’পক্ষ এখনও একমত হতে পারেনি। রোববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে আফগানিস্তানে আবারও যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তালেবানের এক মুখপাত্র।

এর আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হতে শুরু করে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

গত ১ মে থেকে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত নিজেদের অধিকাংশ সেনা প্রত্যাহার করেছে দেশটি। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ২০ বছর হতে যাচ্ছে। এর মধ্যেই দেশটি থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র।

রোববার তালেবান একের পর এক শহর দখল করে নেয়ার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আফগান সরকার বলছে, গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সৈন্যরা লড়াই করে যাচ্ছে। অপরদিকে পশ্চিমের হেরাত, দক্ষিণের কান্দাহার এবং লস্কর গাহ শহরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর লড়াই বিভিন্ন শহরের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে। শিশু, নারীসহ অসহায় বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

আফগান সেনাবাহিনীর সঙ্গে মার্কিন সৈন্যরা একত্রিত হয়ে তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি এতে বহু তালেবান নিহত হয়েছে। অপরদিকে তালেবানের দাবি, লস্কর গাহ শহরে দুটি হাসপাতাল এবং একটি স্কুলে বিমান হামলা চালানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31