IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে ফের বন্যা, ঘরছাড়া ৮০ হাজার মানুষ

চীনে ফের বন্যা, ঘরছাড়া ৮০ হাজার মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। প্রদেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাতে এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস সোমবার এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, সিচুয়ানের সাম্প্রতিক বন্যায় ছয়টি শহরের অন্তত ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় দাঝৌ শহরের একটি জলাধারের পানি বন্যাসীমার অন্তত ২ দশমিক ২ মিটার ওপরে অবস্থান করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি গত শনিবার জানিয়েছিল, ভারি বৃষ্টিপাতে সিচুয়ানে ইতোমধ্যে ২৫ কোটি ইউয়ান (৩ কোটি ৮০ লাখ ডলার প্রায়) সমমূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৫টি বাড়ি পুরোপুরি ধ্বংসে হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি।

jagonews24ফাইল ছবি

গ্রীষ্মকালে চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনা নতুন নয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিকূল আবহাওয়া ক্রমেই নিয়মিত হয়ে ওঠায় দেশটিকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

চীনা আবহাওয়া কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বেই অতিবৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে আগামী বছরগুলোতে চীনের ওপর এর প্রভাব আরও ভয়ংকর হতে পারে।

গত মাসেই চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে সেখানকার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা আঘাত হানে। এসময় প্রদেশটির ১৯টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করে। এর জেরে সৃষ্ট বন্যায় প্রাণ হারান ৩০০ জনের বেশি মানুষ।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31