IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গহনা বিক্রি করে আ.লীগ নেতাকর্মীদের সাহায্য করেছেন বঙ্গমাতা

গহনা বিক্রি করে আ.লীগ নেতাকর্মীদের সাহায্য করেছেন বঙ্গমাতা

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা নিজের গহনা বিক্রি করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’ আয়োজিত ‘স্বপ্ন জয়ের আলোকমালা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বাধিকার থেকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন বাংলাদেশ, প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর পাশে ছিলেন বঙ্গমাতা। আমৃত্যু স্বামীর পাশে থেকে তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী।

বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখেছেন তিনি। জীবনভর বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সংসারের দায়িত্ব তিনি একাই সামলে নিয়েছিলেন, বঙ্গবন্ধু নিশ্চিন্তে মন দিয়েছেন দেশের কাজে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা নিজের গহনা বিক্রি করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন।

তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেননি। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন। বাংলাদেশের ইতিহাসে শেখ স্বাধিকার মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীর নাম নয়, বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।

তিনি বলেন, ১৯৬৬ সালে ছয় দফা দেয়ার পর বঙ্গবন্ধু প্রথম তিন মাসে আটবার গ্রেফতার হন। পাকিস্তান সরকার ৮ মে বঙ্গবন্ধুকে আবার গ্রেফতার করে কারাগারে পাঠান। ৭ জুন ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ও আটক নেতাদের মুক্তির দাবিতে ধর্মঘট সফলভাবে পালনে বেগম মুজিবের ভূমিকা ছিল অন্যতম। বঙ্গমাতা বোরকা পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতেন। আন্দোলন চালাবে কিভাবে তার পরামর্শ, নির্দেশনা তিনি নিজেই দিতেন।

অনলাইন প্ল্যাটফর্মে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন পদক্ষেপ বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি বাদল চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31