IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দাঁতের ক্ষয় রোধে যা করবেন

দাঁতের ক্ষয় রোধে যা করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : দাঁত শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সুন্দর হাসির জন্যও দরকার সুস্থ ও সুন্দর দাঁত। তবে নিয়মিত দাঁতের যত্ন না নিলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে জন্য দাঁতের যত্নে সচেতন হোন। জেনে নিন দাঁতের ক্ষয় রোধে যা যা করণীয়-

ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া- যেসব উপাদান দাঁত ভালো রাখতে সহায়তা করে তার মধ্যে অন্যতম ক্যালসিয়াম। নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। এতে দাঁত থাকবে শক্ত ও মজবুত।

ভেষজ পেস্ট- অনেকেই দাঁত ব্রাশ করার জন্য পেস্টকে এতোটা গুরুত্ব দেয় না। যেকোনো ধরনের পেস্ট পেলেই ব্যবহার করে থাকেন। কিন্তু দাঁতের ক্ষয় রোধের জন্য সচেতন থাকতে হবে পেস্টের ব্যাপারেও। সে ক্ষেত্রে ভেষজ পেস্ট উত্তম।

লবণ পানির ব্যবহার- নিয়মিত লবণ মিশ্রিত পানিতে গার্গল করলে দাঁতের ক্ষয় রোধ করা অনেকটাই সম্ভব। এছাড়াও এতে আছে নানা উপকারিতা।

দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন- অনেকেই শুধু সকালে দাঁত ব্রাশ করেন। শুধু সকালে নয়, রাতেও ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা দরকার। অন্তত প্রতিদিন সকাল ও রাতে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলেন এতে দাঁতের গুনগত মান ভালো থাকবে।

ক্ষতিকর খাবারকে না বলুন- অতিরিক্ত মিষ্টি খাবার, ঠাণ্ডা পানীয়, চকোলেট, ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। এতে দাঁত ক্ষয়ের সমস্যা অনেকটাই কমে যাবে। পরিবর্তে এমন খাবার খান যেটা দাঁতের জন্য দরকারি।

মাউথ ফ্রেশনারের ব্যবহার- অনেকের মুখেই দুর্গন্ধের সমস্যা আছে। এই সমস্যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন অনেকেই। এটি থেকে বাঁচতে নিয়মিত দাঁত ব্রাশ করার পাশাপাশি মাউথ ফ্রেশনার ব্যবহার করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news