IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় আরও ১০ হাজার মৃত্যু

বিশ্বে করোনায় আরও ১০ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৩৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ২১ কোটি ৯২ লাখ ২৮ হাজার ১৭২ জনে এবং মৃত্যু ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে।

গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১ লাখ ৮৪ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জন মারা গেছেন।

অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৩৫ জনের মৃত্যু এবং নতুন করে আরও ১১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ৪১০ জনে। তাদের মধ্যে মারা গেছে ২ লাখ ৫৯ হাজার ৩২৬ জন রোগী।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৬৮ জন। একই সময়ে ৭৯০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৩৭ হাজার ৩৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৪ জনের।

এদিকে একদিনে ইরানে করোনায় ৫৯৯ জন মারা গেছে। এ সময়ে সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৭০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখ ২৫ হাজার ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ৮ হাজার ৩৯৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৩৭ জন। এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩৮ জনে এবং মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের এবং শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৪৮ জন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের।

করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় আর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫০৫ জন মারা গেছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৯৭১ জন রোগী। এ নিয়ে দেশটিতে শনাক্ত ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জনে এবং মৃত্যু ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৮৩ হাজার ৩২৯ জন, যুক্তরাজ্যে ৬৮ লাখ ২৫ হাজার ৭৪ জন, ইতালিতে ৪৫ লাখ ৪৬ হাজার ৪৮৭ জন, তুরস্কে ৬৪ লাখ ১২ হাজার ২৭৭ জন, স্পেনে ৪৮ লাখ ৬১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৫৭৭ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৭৪২ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ২৯০ জন, তুরস্কে ৫৭ হাজার, স্পেনে ৮৪ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31