IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মৃত্যুদণ্ডের ৭০ বছর পর ৭ যুবককে ক্ষমা

মৃত্যুদণ্ডের ৭০ বছর পর ৭ যুবককে ক্ষমা

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্ষণের অভিযোগে ১৯৫১ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সাত যুবককে। ৭০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা ঘোষণা করেছে আদালত।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭০ বছর আগে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক শ্বেতাঙ্গ নারীকে হত্যার অভিযোগে ওই সাত কৃষ্ণাঙ্গ যুবককে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই আদালতের সব বিচারকই শ্বেতাঙ্গ ছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই কৃষ্ণাঙ্গ যুবকদের সে সময় ‘মার্টিনসভিল সেভেন’ নামে অভিহিত করা হয়েছিল। গত মঙ্গলবার ভার্জিনিয়ার গভর্নর রালফ নর্থাম তাদের মরণোত্তর ক্ষমা করেন।

১৯৪৯ সালের ৮ জানুয়ারি ভার্জিনিয়ার মার্টিনসভিলে ৩২ বছর বয়সী শ্বেতাঙ্গ নারী রুবি স্ট্রাউড ফ্লয়েডকে ধর্ষণের অভিযোগ আনা হয় ‘মার্টিনসভিল সেভেন’ এর বিরুদ্ধে। রুবি পার্শ্ববর্তী কৃষ্ণাঙ্গদের এলাকায় পোশাক বিক্রির অর্থ সংগ্রহে গিয়ে ধর্ষণের শিকার হন।

এই অভিযোগে ভার্জিনিয়ায় ১৯৫১ সালের ২ ফেব্রুয়ারি বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে চার জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিন দিন পর বাকি তিন জনেরও একই ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেসময় যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল।

গত বছর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আইনজীবীদের সমন্বয়ে গঠন করা হয় ‘মার্টিনসভিল সেভেন কোয়ালিশন’। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার দাবি জানিয়েছে আসছিলেন ‘মার্টিনসভিল সেভেন কোয়ালিশন’।

ওই ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্রান্সিস ডি সেলস গ্রেসনের ছেলে জেমস গ্রেসন জানান, মৃত্যুদণ্ড তাদের প্রাপ্য নয়। গভর্নর নর্থামের এই সাত ব্যক্তির পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তাদের মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হয়নি। দেরিতে হলেও ভুল সংশোধন করা উচিত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকরের নিষ্ঠুর দিক তুলে ধরেন। পরে গর্ভনরের তরফ থেকে তাদের ক্ষমা ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ভার্জিনিয়ায় মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31