IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১২ মাসে সাড়ে ২১ হাজার খুন যুক্তরাষ্ট্রে

১২ মাসে সাড়ে ২১ হাজার খুন যুক্তরাষ্ট্রে

ধূমকেতু নিউজ ডেস্ক : কেবল ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন ২১ হাজার ৫০০ জন, ২০১৯ সালের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ বেশি। স্থানীয় সময় সোমবার মার্কিন তদন্ত সংস্থা এফবিআই’য়ের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

বিশেষজ্ঞদের বক্তব্যের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, শুধু খুন নয়, যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে এফবিআই।

এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ৭৭ শতাংশ মানুষ খুন হয়েছেন বন্দুকের গুলিতে, ২০১৯ সালে যা ৭৪ শতাংশ ছিল। সহিংস অপরাধের সংখ্যা ২০১৯ সালের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এফবিআইয়ের ‘ইউনিফর্ম ক্রাইম রিপোর্ট’ নামের ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে অপরাধের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। অস্ত্র বিক্রির হার সবচেয়ে বেশি টেক্সাসে।

বিশেষজ্ঞদের বক্তব্য, করোনাকালে মানুষের মধ্যে হতাশা বেড়েছে। সে কারণেই অস্ত্র বিক্রির হার একদিকে যেমন বেড়েছে, তেমন বেড়েছে সহিংসতার হারও। কিন্তু কীভাবে এই প্রবণতাকে বদলানো সম্ভব, তা নিয়ে কোনো স্পষ্ট অভিমতে পৌঁছাতে পারেননি বিশেষজ্ঞরা।

ভোটপ্রচারের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অস্ত্র বিক্রি নিয়ে তার প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। ক্ষমতায় আসার পর এখনো সে বিষয়ে বাইডেন প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এফবিআইয়ের প্রতিবেদন সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করে কি না, সেটাই এখন দেখার।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ১২ লাখ ৭৭ হাজার ৬৯৬টি সহিংস অপরাধের ঘটনা ঘটেছে। তবে বছরটিতে ডাকাতি (৯ দশমিক ৩ শতাংশ) ও ধর্ষণের (১২ শতাংশ) ঘটনা কমেছে।

ইউএসএ টুডের খবরে বলা হয়, করোনা ভাইরাস যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে প্রাণহানী ঘটাচ্ছিল, ঠিক তখনই দেশজুড়ে ঘটছিল নানা সহিংস ঘটনা।

যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জেমস অ্যালান ফক্স মনে করেন, গত বছরটির ঘটনাপ্রবাহ সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে না।

তিনি বলেন, ‘গত বছরটি নানা কারণেই আলাদা।’ ফক্স বলেন, ‘মহামারির কারণে লোকজন নির্ধারিত কাজকর্মে যেতে পারেনি; শিশুরা যায়নি স্কুলে এবং প্রাপ্ত বয়স্করা তাদের কাজে।’ তিনি বলেন, ‘রাজনীতি, করোনা মোকাবেলা ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে বিভাজিত ছিল পুরো দেশ।’

অধ্যাপক জেমস অ্যালান ফক্স বলেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বন্দুকের বিক্রি বেড়ে গিয়েছিল। তিনি বলেন, ‘ক্রোধের উত্তাপে সেই বন্দুকগুলোই ব্যবহার করা হয়েছে।’

প্রতিবেদন প্রকাশের সময় অবশ্য এফবিআই আরও একটি বিষয় জানিয়েছে। গত কয়েক বছরের তুলনায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুনের সংখ্যা বাড়লেও তা ১৯৮০-৯০ সালের খুনের সংখ্যার চেয়ে অনেক কম। ১৯৯১ সালে এক বছরে রেকর্ড ২৫ হাজার জন নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31