IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইকুয়েডর কারাগারে দাঙ্গায় নিহত ১১৮ জন

ইকুয়েডর কারাগারে দাঙ্গায় নিহত ১১৮ জন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইকুয়েডরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রদলগুলো বন্দুক এবং গ্রেনেড নিয়ে লড়াই শুরু করলে দাঙ্গায় কমপক্ষে ১১৮ জন বন্দী নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের শিরচ্ছেদ করা হয়। তবে ওই কারাগারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে পুলিশ। খবর এএফপি’র।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ইতিহাসে কারাগারের ভেতরে এটাই সবচেয়ে ভয়াবহ লড়াই। ওই ঘটনায় আরও ৮৬ জন বন্দী আহত হয়েছে যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

এসএনএআই কারা কর্তৃপক্ষের পরিচালক বলিভার গার্জন শুক্রবার বলেছিলেন যে, দুই হাজার কয়েদিকে ক্ষমা করা হবে। সরকার বয়স্ক এবং মহিলা বন্দীদের পাশাপাশি প্রতিবন্ধী এবং টার্মিনাল অসুস্থদের মুক্তির জন্য অগ্রাধিকার দেবে।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ কমান্ডার জেনারেল তানিয়া ভারেলা সাংবাদিকদের জানিয়েছেন যে, এ কারাগারের ফের নিয়ন্ত্রণ নিতে প্রায় ৯শ’ কর্মকর্তার অংশগ্রহণে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হয়। আসামিরা তাদের সেলের মধ্যে রয়েছেন। সেল ব্লকগুলোর নিয়ন্ত্রণ এখন আর আসামিদের হাতে নেই।

তিনি আরও বলেন সবকিছু শান্ত এবং বন্দীরা এখন সেলে বা গরাদঘেরা ঘরে ফিরে গেছে।

এদিকে, অভিযানকালে বন্দুকধারী বন্দীরা পুলিশের উপর হামলা করে এবং ওই ঘটনায় কমপক্ষে দুজন কর্মকর্তা আহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31