IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> দেশ ছেড়েছেন আফগান সংগীতশিল্পীরা

দেশ ছেড়েছেন আফগান সংগীতশিল্পীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের হাতে কাবুলের পতনের পর আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির শতাধিক সংগীতশিল্পী। এর বেশির ভাগই সংগীতের শিক্ষার্থী ও শিক্ষক।

এএফপির খবরে বলা হয়, তাদের ভয় ছিল, আফগানিস্তানের নতুন শাসকরা সংগীত জগতের ওপর ধরপাকড় চালাতে পারেন।

সোমবার দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিকের প্রতিষ্ঠাতা ও প্রধান আহমাদ সারমাস্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘ পরিকল্পনার পর তারা দেশ ছেড়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, এদিন সন্ধ্যায় তাদের প্রতিষ্ঠানের ১০১ সদস্য কাতারের রাজধানী দোহায় অবতরণ করেছেন। তাদের অর্ধেকের বেশি নারী। এসব সংগীতশিল্পীর পর্তুগালে চলে যাওয়ার ইচ্ছা আছে।

আহমাদ সারমাস্তি আরও বলেন, কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর সংগীত ও সংগীত শিল্পীদের বিরুদ্ধে বৈষম্য শুরু হয়। আফগানিস্তানের নাগরিকেরা আবার নীরব হয়ে যান।

এদিকে আসন্ন জি-২০ সম্মেলনে তালেবানের স্বীকৃতি নিয়ে আলোচনা চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই সম্মেলন থেকে আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন গোষ্ঠীকে স্পষ্ট বার্তাও দিতে চান তিনি।

মঙ্গলবার ফ্রান্সের একটি রেডিও প্রেসিডেন্ট ম্যাঁক্রোর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31