IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে লাইভ চলাকালে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা

চীনে লাইভ চলাকালে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মেয়েটি ছিলেন একজন ব্লগার। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীদের জন্য অনলাইনে লাইভে ছিলেন তিনি। লাইভ চলাকালেই সাবেক স্বামী মেয়েটির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মারাত্মক দগ্ধ মেয়েটি দুই সপ্তাহ পর মারা যান।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চেলর সিচুয়ার প্রদেশের গত বছরের সেপ্টেম্বরে এই ঘটনা ঘটে বলে শুক্রবার সিএনএনের প্রতিবেদনে জানা গেছে। এই ঘটনায় ওই ব্যক্তিকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সিএনএন জানায়, লামো নামের ওই মেয়েটি ছিল পেশায় একজন কৃষক। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব পদচারণা ছিল তার। তিনি ছিলেন জনপ্রিয় একজন ব্লগার।

২০২০ সালের জুনে ট্যাঙ লুর সঙ্গে লামোর বিচ্ছেদ হয়। বিচ্ছেদের আগে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ট্যাঙ লু। বিচ্ছেদের পর থেকেই লামোকে ফের বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ট্যাঙ লু। কিন্তু বার বার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন লামো। এই ঘটনায় ক্ষুব্ধ ট্যাঙ লু লাইভ চলাকালেই স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন।

ঘটনার পর ট্যাঙ লুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণ হওয়ার ট্যাঙ লুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে আদালত মোটা অংকের জরিমানা করে বলেও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

লামোর মৃত্যুর ভয়াবহতায় স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। এই ঘটনায় তখন দেশে-বিদেশে ভীষণ আলোড়ন তুলেছিল। চীনে নারীদের ওপর সহিংসতার ঘটনাও সামনে এসেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31