IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘অপরাধী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পতন শুরু’

‘অপরাধী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পতন শুরু’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের শক্তি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যদিও মার্কিনি ও ইহুদিরা এখনও আগের মতোই হুমকি হিসেবে রয়েছেন।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে মেজর জেনারেল বাকেরি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

জেনারেল বাকেরি বলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্র’ এবং তার আঞ্চলিক মিত্রদের পতন ও দুর্বলতার যুগ ইতোমধ্যে শুরু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাসের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আফগানিস্তান থেকে পুরোপুরি এবং ইরাক ও সিরিয়ার আংশিক অংশ থেকে তাদের সেনা প্রত্যাহারের মাধ্যমে। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চল থেকে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রবিরোধী সরঞ্জাম এবং নৌ সেনাদের সংখ্যা কমানো ক্ষমতা হ্রাসের নমুনা।

তবু জেনারেল বাকেরি সতর্ক করে দিয়ে বলেন, এসবের অর্থ এই নয় যে, হুমকি কমে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর কাছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন ভাবার সুযোগ নেই।

‘অপরাধী যুক্তরাষ্ট্র ও ইহুদিরা দেখিয়েছে যে, তাদের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন। তবু তারা ইসলামি প্রজাতন্ত্রের প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতা ত্যাগ করবে না। তারা এ অঞ্চলে বিভিন্নভাবে ইসলামি ইরানের মিত্রদের জন্য হুমকি ও সমস্যা সৃষ্টি করতে থাকবে’, যোগ করেন জেনারেল বাকেরি।

এর আগে ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রাহিম সাফাভি বলেন, শত্রুরা ইসলামিক রিপাবলিকের জন্য গুরুতর কোনো সামরিক হুমকি তৈরি করতে সক্ষম নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31