IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বাহরাইনে মার্কিন রাডারে আইআরজিসির হামলার দাবি

আইএসপিআর জানায়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তানের সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় হামলা চালানো হয়। কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জন খাওয়ারিজ সদস্য নিহত হন। এ সময় তাদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আরও ৪৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, সন্ত্রাসী হুমকি নির্মূল এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে মির আলী ও ওরাকজাই এলাকাতেও অভিযান সম্প্রসারণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মির আলীতে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আট সদস্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে ওই এলাকাগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘরে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

এলাকাগুলোতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে এখনো তল্লাশি অভিযান চলছে। পাকিস্তানজুড়ে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ উদ্যমে অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানের সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে এ দুটি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া ছিল সবচেয়ে বেশি সহিংসতাকবলিত অঞ্চল।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাজনিত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট নিহতের ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।

সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। অন্যদিকে, বেলুচিস্তানে ৯৪টি ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

প্রতিবেদনটি বলছে, পাকিস্তানে সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে এই দুই প্রদেশই সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31