IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাটহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান, রাষ্ট্রদূত ড. জলিল রহিমিসিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনপোরশা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড

স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : স্ত্রীর ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ করায় বন্ধুর ওপর ক্ষুব্ধ হন এক বাংলাদেশি প্রবাসী। ছবি সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেও সাড়া না পেয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। একপর্যায়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ওই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার আদালত এ রায় দেন। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর কিছু ব্যক্তিগত ছবি তাঁর অনুমতি ছাড়াই তুলেছিলেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি বারবার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তাঁর বন্ধু। বরং আরও ছবি প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

তদন্তে বলা হয়, স্ত্রীর ছবি প্রকাশ এবং এর জেরে পারিবারিক অশান্তির প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত। ঘটনার দিন বন্ধুর কর্মস্থলে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে ধারালো ছুরি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন তিনি।

পরে ওই ব্যক্তি কর্মস্থল থেকে বের হলে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন অভিযুক্ত। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিচার চলাকালে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন অভিযুক্ত। জবানবন্দিতে তিনি জানান, নিহত ব্যক্তি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একবার তাঁর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীর ছবি তোলেন এবং পরে সেগুলো ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলোতে নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য আসায় তিনি বন্ধুকে সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। তবে বন্ধু তা না করে আরও ছবি প্রকাশ করেন। এতে তাঁর দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়।আইনি সহায়তা পান

মামলার সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে আদালত হত্যাকাণ্ডটিকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেন। পরে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31